Daily Mint

মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত

সরকার মেট্রোরেলে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রার ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ পরিচয়পত্র’ ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে। নতুন সিদ্ধান্তে প্রতিবন্ধীদের ছাড় ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.