প্রতিবন্ধিতা শনাক্তের বয়স ৫ বছর থেকে কমে ৮ মাস
জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ ‘শিশু স্বর্গ’ নামে প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা মডেল উপস্থাপন করেছে। সরকার জানায়, এতে প্রতিবন্ধিতা শনাক্তের বয়স ৫ বছর থেকে কমে ৮ মাসে নেমেছে। দ্রুত শনাক্ত ও সহায়তার মাধ্যমে শিশুদের বিকাশ নিশ্চিত করা হচ্ছে। আন্তর্জাতিক প্রতিনিধিরা মডেলটির প্রশংসা করেন এবং এটিকে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.