দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
দেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি বছরে সাড়ে চার মাসে অন্তত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে কয়েকজনকে হত্যা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল শিশু সুরক্ষা ব্যবস্থা, সামাজিক উদাসীনতা ও রাজনৈতিক অগ্রাধিকারহীনতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করছে। তারা পৃথক শিশু সুরক্ষা কমিশন গঠন, কঠোর আইন প্রয়োগ এবং সমাজে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.