চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামির দায় স্বীকার
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং দ্রুত চার্জশিট দাখিলের তাগিদ দেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়, যানবাহন ও দোকানপাট ভাঙচুর করা হয় এবং পুলিশ গাড়িতে আগুন দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.