Daily Mint

গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত

গুলিস্তানের জিপিও মোড়ে ডিউটিরত অবস্থায় কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় ট্রাফিক পুলিশের দুই কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের ডিসি মইনুল হক জানান, ২১ মে সিগন্যাল চলাকালে একটি গাড়িকে কেন্দ্র করে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। সরকারি ইউনিফর্ম পরে এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.