Daily Mint

কানাডা থেকে আলাদা হওয়া নিয়ে অক্টোবরে আলবার্টায় গণভোট

কানাডার রাজনৈতিক ইতিহাসে এক বড় পরীক্ষা হতে যাচ্ছে আগামী অক্টোবর মাসে। আলবার্টা প্রদেশ কানাডার অংশ থাকবে নাকি স্বাধীনতার আইনি প্রক্রিয়া শুরু করবে তা নির্ধারণে ১৯ অক্টোবর গণভোট হবে। প্রাদেশিক সরকার প্রধান ড্যানিয়েল স্মিথ জানিয়েছেন, তিনি ঐক্যবদ্ধ কানাডার পক্ষে। তেলসমৃদ্ধ আলবার্টায় বিচ্ছিন্নতাবাদী মনোভাব বাড়ায় এই ভোট হচ্ছে। ব্যালটে কানাডার সঙ্গে থাকা বা স্বাধীনতার প্রক্রিয়া শুরুর দুটি বিকল্প থাকবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.