Daily Mint

থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থমাস ডুলিকে নতুন কোচ হিসেবে পরিচয় করালেও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তার সঙ্গে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি। তিনি জানান, ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচটি ডুলির জন্য পরীক্ষামূলক হবে। পারফরম্যান্স সন্তোষজনক না হলে বিকল্প কোচ খোঁজার কথাও বলেন তিনি। বাফুফে তার সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন আমিনুল।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.