Daily Mint

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। রোববার ভোর থেকে শুরু হওয়া এ যানজটে কুমিল্লামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। দূরপাল্লার বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। হাইওয়ে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.