Daily Mint

বিশ্বকাপের আগে কিংবদন্তি পেলের ৩১ ফুট উঁচু ভাস্কর্য স্থাপন

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মেক্সিকোর জালিস্কো স্টেডিয়ামের সামনে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৩১ ফুট উঁচু একটি বিশাল ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ১৯৭০ বিশ্বকাপে এই স্টেডিয়ামে ব্রাজিলের ঐতিহাসিক পারফরম্যান্সের স্মরণে এ উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় গভর্নর জানিয়েছেন, পেলের অসাধারণ কৃতিত্বকে সম্মান জানাতেই এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এবং এটি দর্শনার্থী ও ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.