কঙ্গোর হাসপাতাল থেকে পালিয়েছেন ইবোলা আক্রান্ত ১৮ রোগী
ডিআর কঙ্গোর মংবওয়ালুতে ইবোলা চিকিৎসাকেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৮ জন সন্দেহভাজন রোগী পালিয়ে গেছেন। স্থানীয়দের ক্ষোভের জেরে এক সপ্তাহে এটি দ্বিতীয় হামলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৮২টি নিশ্চিত সংক্রমণ ও ৭ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৭৫০টি সন্দেহভাজন সংক্রমণ তদন্তাধীন। বিশেষজ্ঞরা বলছেন, বিরল বুন্ডিবুগিও ধরনের ইবোলার টিকা না থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.