Daily Mint

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

ঈদুল আজহা উপলক্ষে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা। সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ২২ হাজার ১১২টি এবং পশ্চিম প্রান্ত দিয়ে ১৭ হাজার ৮০৭টি যানবাহন চলাচল করেছে। আগের দিনের তুলনায় যানবাহন পারাপার ও টোল আদায় দুটোই উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.