Daily Mint

যাত্রীবাহী বাসে ভ্যানের ধাক্কা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আরও ৭ জন আহত হয়েছেন। একটি দ্রুতগতির ভ্যান দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কর্মকর্তারা জানান, ভ্যানচালকের অবহেলাই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.