Daily Mint

খাওয়ার পরপরই শুয়ে পড়ার অভ্যাস কতটা ক্ষতিকর জানেন

খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে খাবার ঠিকভাবে হজম না হয়ে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা দিতে পারে, যার ফলে বুকজ্বালা, গলায় জ্বালাপোড়া ও টক ঢেঁকুর হতে পারে। দীর্ঘদিন এ সমস্যা চললে এটি জটিল রূপ নিতে পারে। চিকিৎসকদের পরামর্শ, খাবারের অন্তত দুই থেকে তিন ঘণ্টা পর ঘুমানো এবং হালকা হাঁটাচলা করা উচিত।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.