জঙ্গল সলিমপুরে র্যাব ও পুলিশ ক্যাম্পে ‘ইয়াসিন বাহিনীর’ হামলা, যৌথ বাহিনীর অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সোমবার ভোরে র্যাব ও পুলিশের ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ‘ইয়াসিন বাহিনী’ নামের একটি সশস্ত্র গ্রুপ ক্যাম্প ঘিরে গুলি চালালে র্যাব পাল্টা জবাব দেয়। একই সময়ে পুলিশ ক্যাম্পেও হামলা হয়। যৌথ বাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়নি।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.