প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুসিকের ৮৩২ পরিচ্ছন্নতাকর্মী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ জন পরিচ্ছন্নতাকর্মী ও মাস্টাররোল স্টাফের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৪১ লাখ ৬০ হাজার টাকার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়। কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, ঈদের বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.