কুমিল্লায় ১২৫ ছিনতাইকারী গ্রেফতার
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। এ সময় বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা জোরদারে এক মাস ধরে সাঁড়াশি অভিযান চালানো হয়। ডিবি, কোতোয়ালি, সদর দক্ষিণ, ক্যান্টনমেন্ট ও বুড়িচং থানা যৌথভাবে অভিযান চালায়। পুলিশের দাবি, ঈদ নিরাপত্তা ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.