‘আপনি মুরব্বি মানুষ, ব্যাগ বাড়িতে পৌঁছে দিচ্ছি’—বলে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২০ মে ঘটনাটি ঘটে। পাঁচ দিন পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.