ঈদযাত্রা নিরাপদে নদীপথে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তাব্যবস্থা
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সারা দেশের গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, ফেরিঘাট ও নৌপথে নিরাপত্তা জোরদার করেছে নৌ পুলিশ। ১১টি অঞ্চলে টহল বৃদ্ধি, কন্ট্রোলরুম স্থাপন এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ১৭০টি ডিউটি পোস্টে ১,১৪৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন। চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে বিশেষ অভিযান চলবে ২ জুন পর্যন্ত।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.