Daily Mint

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা

ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৩ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে প্রায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গমুখী যানবাহন ছিল বেশি। কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত চাপ ও বৃষ্টির কারণে কিছুটা যানজট হলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.