Daily Mint

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড়, প্রবল স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ এ সিদ্ধান্ত নেয়। এতে ঈদে ঘরমুখো যাত্রী, যানবাহন ও পশুবাহী ট্রাক আটকে পড়ে চরম দুর্ভোগে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.