Daily Mint

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

প্রযুক্তি পেশাজীবী আব্দুর রাকিব মোবাইলে জরিমানার ভুয়া এসএমএস পেয়ে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা করেন। সেখানে অতিরিক্ত গতির মামলা ও ৩ হাজার টাকা জরিমানা দাবি করা হয়, দ্রুত পরিশোধে ছাড়ের প্রলোভনও দেওয়া হয়। পরে জানা যায়, ঢাকার এআই ট্রাফিক সিস্টেমকে কেন্দ্র করে বিদেশি নম্বর থেকে এসব ভুয়া বার্তা পাঠিয়ে ব্যাংক তথ্য চুরি করা হচ্ছে। ডিএমপি জানিয়েছে, এসব এসএমএস সম্পূর্ণ ভুয়া।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.