Daily Mint

মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

ইরান যুদ্ধের সংবাদ পরিবেশন নিয়ে আবারও মার্কিন গণমাধ্যমের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন। ট্রাম্প দাবি করেন, এসব গণমাধ্যম ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। একই সঙ্গে ডেমোক্র্যাটদেরও কটাক্ষ করেন। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে আগামী মন্ত্রিসভার বৈঠক ক্যাম্প ডেভিডের বদলে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে বলে জানান।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.