সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কুশখালি ইউনিয়নের বাউখোলা গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রধান ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। তালা, পাটকেলঘাটা, কলারোয়া ও আশপাশের এলাকা থেকে শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে তারা কোরবানি সম্পন্ন করেন। মুসল্লিরা জানান, চাঁদ দেখা অনুযায়ী তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করেছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.