যুক্তরাষ্ট্রে কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লংভিউ শহরের একটি কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত নয়জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে ‘হোয়াইট লিকার’ নামের ক্ষয়কারী রাসায়নিক ভর্তি ট্যাংক ফেটে এই দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন কর্মী ও একজন দমকলকর্মীসহ অন্তত নয়জন আহত হন। উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আশপাশের এলাকায় তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই , পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.