এসি বন্ধ রাখায় অসুস্থ হয়ে শিশুদের মৃত্যু, ধারণা পুলিশের
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে এসি বন্ধ থাকাকে কারণ হিসেবে ধারণা করছে পুলিশ। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, পোস্ট অপারেটিভ রুমে থাকা ছয় শিশু ও ১১ জন মায়ের মধ্যে এক মায়ের অনুরোধে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ ছিল। পরে চালু করার পর শিশুদের অবস্থার অবনতি ঘটে এবং ছয় নবজাতকের মৃত্যু হয়, তদন্ত চলছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.