চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত তেলবাহী জাহাজ ‘এমটি মেঘনা ট্রেডার্সের’ ইঞ্জিনরুমে আগুন সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ঈদের দিন সকালে আগুন লাগে এবং পরে বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে তা নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজ থেকে ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.