পাবনায় ২ টাকায় ঈদসামগ্রী পেল ৫৫০ পরিবার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনার বেড়া উপজেলার সামাজিক সংগঠন ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’ ব্যতিক্রমী উদ্যোগ নেয়। বুধবার স্যানালপাড়া ঈদগাহ মাঠে ‘২ টাকার আমেজ’ কর্মসূচির মাধ্যমে প্রায় ৫৫০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। প্রতীকী মাত্র ২ টাকার বিনিময়ে পোলাও চাউল, ডাল, চিনি, সেমাই, আলু ও পেঁয়াজ দেওয়া হয়। আত্মসম্মান রক্ষার এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.