Daily Mint

এবার ২ শতাংশেরও বেশি বাড়ল জ্বালানি তেলের দাম

ইসরায়েল লেবাননে সামরিক অভিযান জোরদারের নির্দেশ দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৯.৭৩ ডলার এবং ব্রেন্ট ক্রুড ৯৩.২৮ ডলারে পৌঁছায়। হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাত, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে সরবরাহ ঝুঁকির কারণে জ্বালানি বাজারে উদ্বেগ বেড়েছে। বিশ্লেষকদের মতে, সরবরাহ সংকটের আশঙ্কাই বর্তমানে তেলের দাম বাড়ার প্রধান কারণ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.