১০ দিনে পদ্মা-যমুনা সেতু থেকে ৬৪ কোটি টাকা টোল আদায়
ঈদুল আজহা উপলক্ষে গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, ২১-৩০ মে পদ্মা সেতুতে ৩৬ কোটি ১১ লাখ টাকা এবং যমুনা সেতুতে ২৭ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময়ে দুই সেতু দিয়ে ৬ লাখ ৮০ হাজারের বেশি যানবাহন পারাপার করেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.