শাহ আমানতে ১৬৯৮ কার্টন সিগারেট জব্দ, আটক ৩
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ১,৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে, যার রাজস্ব মূল্য প্রায় ৩৪ লাখ টাকা। শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ ও মালিকবিহীন লাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়। এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ও এভসেক যৌথভাবে অভিযান চালায়। জব্দকৃত চালান কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে। তিন যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.