Daily Mint

বিশ্বকাপের আমেজ সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাল আর্জেন্টিনার বিমান

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল প্রায় ১১ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রা শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। বুয়েন্স আয়ার্স থেকে চার্টার ফ্লাইটে মিসৌরিতে অবতরণ করে তারা। বিমানটির নাম রাখা হয়েছিল ‘১৯৭৮’ বিশ্বকাপ স্মরণে। মেসিসহ খেলোয়াড়রা কানসাস সিটিতে ক্যাম্পে অবস্থান করবে। সেখানে অনুশীলন ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। এরপর বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.