হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন
হজ মৌসুম শেষে সৌদি আরব আবারও ওমরাহ ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ মে থেকে নতুন মৌসুমের ভিসা ইস্যু কার্যক্রম চালু হয়েছে। এখন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট ও মক্কায় প্রবেশের অনুমতি নিতে পারবেন। নতুন মৌসুমে ৯ মার্চ পর্যন্ত ভিসা ইস্যু চলবে এবং ২৩ মার্চ পর্যন্ত প্রবেশের সুযোগ থাকবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.