Daily Mint

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল

উচ্চ বেতন ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে প্রতারণার মাধ্যমে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করেছে সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিদেশগামীদের এজেন্সির বৈধতা যাচাই করে লেনদেনের পরামর্শ দেওয়া হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.