‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ
ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর দীর্ঘ বিশ্লেষণধর্মী রিভিউ সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মানবজীবনের দুঃখ, মৃত্যু, আশা ও রূপান্তরকে কেন্দ্র করে লেখা তার পর্যালোচনা প্রশংসিত হয়েছে। নির্মাতা তানিম নূরও রিভিউটি শেয়ার করে হাসনাতকে ধন্যবাদ জানান। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত সিনেমাটি দেশে-বিদেশে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এবং বাণিজ্যিকভাবেও সফল হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.