Daily Mint

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকার বেশি

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৮ কোটি টাকা। ডিসেম্বর শেষে এ পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। বর্তমানে খেলাপি ঋণের হার মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.