Daily Mint

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি

মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বদলি নীতিমালা চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়। সফটওয়্যারভিত্তিক এই ব্যবস্থায় শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। প্রথম যোগদানের পর কমপক্ষে দুই বছর চাকরি না হলে আবেদন করা যাবে না এবং চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ থাকবে। নারী, দূরত্ব, দাম্পত্য কর্মস্থল ও জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। নতুন নীতিমালা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.