Daily Mint

রুমিন ফারহানার কর্মসূচির বিরুদ্ধে পাল্টা মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে সংসদ সদস্য রুমিন ফারহানার মানববন্ধনের বিরুদ্ধে পাল্টা মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। ‘সচেতন ইসলাম প্রিয় জনতা’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রুমিন ফারহানা আজান ও ওয়াজ নিয়ে কটূক্তি করেছেন। তারা ব্রাহ্মণবাড়িয়ায় ‘অপসংস্কৃতি’ চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। এর আগে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো মানববন্ধন করেছিল।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.