আইএলসির সহসভাপতি বাংলাদেশ
জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহসভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান এ দায়িত্ব পালন করবেন। বিশ্বের শ্রম সংসদ হিসেবে পরিচিত এই সম্মেলনে বাংলাদেশ শ্রমিক অধিকার, কর্মসংস্থান ও শ্রমনীতি–সংক্রান্ত বৈশ্বিক বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য গঠনে ভূমিকা রাখবে। এ নির্বাচনকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.