Daily Mint

রাজধানীতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.