সাইবার হামলায় ফাঁস গাজার ৬ লাখ পরিবারের ব্যক্তিগত তথ্য
সাইবার হামলায় গাজার প্রায় ৬ লাখ ফিলিস্তিনি পরিবারের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। তাদের স্ব-নিবন্ধন প্ল্যাটফর্ম থেকে নাম, পরিচয়পত্র, ফোন নম্বর ও অবস্থানসহ তথ্য অননুমোদিত পক্ষের হাতে যায়। কীভাবে হামলা হয়েছে তা প্রকাশ করা হয়নি। সংস্থাটি ক্ষতিগ্রস্ত পরিবারদের জানিয়ে দিয়েছে এবং তদন্ত ও নিরাপত্তা জোরদারের কাজ চলছে। ঘটনায় গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.