যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন
লেবানন ও ইসরায়েল আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ওয়াশিংটনে দুপক্ষের আলোচনার পর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যৌথ বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ দক্ষিণ লিতানি নদী এলাকা থেকে সদস্য সরিয়ে নেবে এবং হামলা বন্ধ করবে। সীমান্ত অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে লেবাননের সশস্ত্র বাহিনী। ফেব্রুয়ারিতে নতুন সংঘাত শুরুর পর এ পর্যন্ত এক হাজারের বেশি লেবাননি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.