বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের
অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী বেতন পাচ্ছেন না। সরকারি তহবিল থেকে সর্বশেষ মার্চে ফেব্রুয়ারির বেতন দেওয়া হয়। পরে নতুন অনুদান না আসায় তহবিলে সংকট দেখা দেয়। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট প্রায় শূন্য। কর্তৃপক্ষ সরকারের অসহযোগিতার অভিযোগ তুললেও বেতন অনিশ্চয়তায় কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.