Daily Mint

দিনে দুবার বর্জ্য অপসারণ করবে ঢাকার দুই সিটি করপোরেশন

রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দিনের বেলায় দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করে বর্জ্য অপসারণ করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় জনসমাগম বেশি হওয়ায় কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এতে নগরীর ময়লা দ্রুত সরিয়ে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.