বাংলাদেশের পণ্যে আরও ১০% শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যে অতিরিক্ত ১০ থেকে ১২.৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। এতে বাংলাদেশি পণ্যের মোট শুল্ক প্রায় ২৬.৫ শতাংশে পৌঁছাতে পারে। কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থ হয়েছে এসব দেশ। বাংলাদেশ এই অভিযোগ অস্বীকার করেছে এবং বিজিএমইএ বলেছে, এটি ভিত্তিহীন দাবি।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.