Daily Mint

মানিকগঞ্জে ষাটোর্ধ ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৬৩ বছর বয়সী এক নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন আশরাফুল (২৬) ও রবিন ওরফে সোহেল রানা (২৭)। গত ৩০ মে ভিক্ষা দেওয়ার কথা বলে তাকে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ ও রুপার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পরে পুলিশ তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.