ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদার প্রতিষ্ঠান এয়ারট্রাংক ২০৩০ সালের মধ্যে ভারতে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এআই ও ক্লাউড চাহিদা পূরণে দেশজুড়ে ৫ গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এ পরিকল্পনা জানানো হয়। মহারাষ্ট্রে ৩ গিগাওয়াটের বৃহৎ প্রকল্পসহ একাধিক ডেটা সেন্টার হাব নির্মাণ করা হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.