Daily Mint

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া শুরু

ঢাকার পল্লবীতে শিশু রামিশা আক্তারকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলার রায় পড়া শুরু হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকীন রায় পাঠ শুরু করেন। আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড দাবি করেছে, আসামিপক্ষ লঘুদণ্ডের আবেদন জানিয়েছে। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.