মেহেরপুর সীমান্তে থাকা ৬ জনকে ভারতে ফিরিয়ে নিল বিএসএফ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী ও শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। শনিবার ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫ নম্বর পিলার এলাকায় ভারতের নদীয়া জেলার করিমপুর থানার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়। বিজিবির প্রতিরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে রবিবার ভোরে বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.