Daily Mint

চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত নির্দেশনার প্রতিবাদে টানা দুই দিন মানববন্ধনের পর কর্মবিরতিতে নেমেছেন। চমেকের শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে ক্লাস বর্জন করেছেন। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না এবং পর্যাপ্ত চিকিৎসক দায়িত্ব পালন করছেন। ইন্টার্নদের কর্মবিরতির কারণে কিছুটা চাপ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.