করাচিতে ক্রিপ্টো ও ব্লকচেইন জোন গড়তে চায় সৌদি আরব
সৌদি আরব পাকিস্তানের করাচিতে একটি ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন জোন প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং পার্ক, স্মার্ট পোর্ট, মেরিন প্রযুক্তি জোন, হাসপাতাল, মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাণিজ্যিক হাবসহ একাধিক বৃহৎ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে। করাচি বন্দরের ১৪০ একর জমিতে এসব প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। সৌদি প্রতিনিধিদল পাকিস্তান সফরে রয়েছে এবং গওয়াদর বন্দরে তেল শোধনাগারসহ আরও বিনিয়োগ সুযোগ নিয়ে আলোচনা করছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.